Joy Jugantor | online newspaper

ঠাকুরগাঁওয়ের ভোট নিয়ে সন্তুষ্ট কমিশন: ইসি সচিব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩১, ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ের ভোট নিয়ে সন্তুষ্ট কমিশন: ইসি সচিব

ঠাকুরগাঁওয়ের ভোট নিয়ে সন্তুষ্ট কমিশন: ইসি সচিব

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোট নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। ভোট শেষে আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।ইসি সচিব জানান,  উৎসবমুখর ভোট হয়েছে। বিরোধী দলের অভিযোগ থাকলেও ইসির নজরে কিছু আসেনি।  এক প্রশ্নের জবাবে বলেন তিনি, ভোটগ্রহণ কর্মর্কতাদের কার্ডে ছবি যুক্ত না করার বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করেছে ইসি।