Joy Jugantor | online newspaper

ইসলামী মূল্যবোধ রক্ষায় সত্যনিষ্ঠ প্রচার এখন সময়ের দাবি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৬, ৩১ অক্টোবর ২০২৬

ইসলামী মূল্যবোধ রক্ষায় সত্যনিষ্ঠ প্রচার এখন সময়ের দাবি

ইসলামী মূল্যবোধ রক্ষায় সত্যনিষ্ঠ প্রচার এখন সময়ের দাবি

 ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা, সত্যনিষ্ঠ সংবাদ প্রচার এবং সুস্থ ধারার গণমাধ্যম বিকাশে বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফ্রেশ বাজারের চেয়ারম্যান শায়েখ আলহাজ মো. আব্দুল্লাহ শাহীন মণ্ডল।শনিবার সকাল ৯টায় বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংগঠনের তিন শতাধিক সদস্যের মধ্যে ডায়েরি, পরিচয়পত্র (আইডি কার্ড) ও ব্যাগ বিতরণ করা হয়।দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আব্দুল্লাহ শাহীন মণ্ডল বলেন, ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ ইসলামি ধারার গণমাধ্যমকর্মী ও আলেম-ওলামাদের স্বার্থ সংরক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে।

ইসলামী মূল্যবোধের আলোকে সত্য ও ন্যায়ভিত্তিক প্রচার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আলেমদের পারস্পরিক ঐক্য, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ থেকে অপসংস্কৃতি দূর করতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল গফুর জিহাদি। সংগঠনের চেয়ারম্যান মাওলানা শাহ ওলীউল্লাহ সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা আরাফাত হোসেন বিপ্লবী, সিনিয়র মহাসচিব মাওলানা নাজমুল হোসাইন আল মোবারক ও মাওলানা মানসুরুর রহমান মিঠু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আশাদুল্লাহ আল গালিব ও মাওলানা আব্দুল মতিন সিদ্দিকী, অর্থ সম্পাদক আব্দুল ওয়াহেদ আনসারি, সহ-সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শায়েখ গিয়াস উদ্দিন দুদু এবং মাওলানা মাহমুদুর হোসাইন সবুজ প্রমুখ।অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার তিন শতাধিক আলেমের হাতে সম্মাননা ক্রেস্ট, ডায়েরি ও পরিচয়পত্র তুলে দেওয়া হয়।