বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে সারিয়াকান্দিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
'হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে বিশ্ব হাত ধোয়া দিবস- ২০২৬ পালিত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১-টায় স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জীবাণুমুক্ত হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবগুড়া -১ (সারিয়াকান্দি -সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফণি, শুভেচ্ছা বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী নুনী গোপাল সিংহ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীসহ দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিবসটির মূল উদ্দেশ্য হলো ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ জীবাণুর সংক্রমণ প্রতিরোধে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার মাধ্যমে নানা ধরনের সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।আয়োজকরা মনে করেন, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সুস্থ জীবনযাপন নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজকে বিভিন্ন রোগের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। এ জন্য শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের মধ্যে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
