Joy Jugantor | online newspaper

নুনগোলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজের উদ্বোধন

স্টাফ ‍রিপোর্টার

প্রকাশিত: ১৯:৫৮, ২ নভেম্বর ২০২৬

নুনগোলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজের উদ্বোধন

নুনগোলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজের উদ্বোধন

বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের ১নং ওয়ার্ড রজাকপুর পূর্বপাড়ায় "ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজের শুভ উদ্বোধন" অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার ২ নভেম্বর ২০২৬ তারিখে রজাকপুর পূর্বপাড়ায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোঃ আব্দুর রশিদ বজলু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি ও সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন তথ্য অফিসার মোঃ সামিউল ইসলাম এবং নুনগোলা ইউনিয়ন পরিষদের সচিব এস. এম. শরিফুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশিদ,১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিন্না মাস্টার, নুনগোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আবু জাফর জুয়েল,  নুনগোলা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ একরাম হোসেন, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জিন্নাহ মিয়া, সহ-সভাপতি আতিকুর রহমান ও যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান বিদ্যুৎ শাহিনুর রহমান সিজু, মনসুর আলী, জাহেদুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার এবং স্থানীয় জনসাধারণ।