মান্দায় ৮০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
নওগাঁর মান্দায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত ৮০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।আজ রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার ফার্শিপাড়া মিনি স্টেডিয়াম মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী চপল।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আখতারুজ্জামান চৌধুরী।
মান্দা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আজমল হোসেন চৌধুরী শাহান, সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু, নওগাঁ জেলা মহিলা দলের সহসভাপতি বেলী খাতুন এবং উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহেল হোসেন সুমন।খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবির হাসান মিলন।