Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,

চ্যাম্পিয়ন খোদাবন্দবালা স্বাধীন বাংলা ক্লাব

সাজাহাপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৮, ১ নভেম্বর ২০২৬

চ্যাম্পিয়ন খোদাবন্দবালা স্বাধীন বাংলা ক্লাব

শাজাহানপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন খোদাবন্দবালা স্বাধীন বাংলা ক্লাব

শাজাহানপুরে বামুনিয়া যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বন্ধু একাদশ শাজাহানপুরকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খোদাবন্দবালা স্বাধীন বাংলা ক্লাব।রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার বামুনিয়া ইটভাটা মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল বাশার। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু।আড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু'র সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, সহসভাপতি মনজুরুল কাদের মন্টু।

 তমেজ উদ্দিন, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহসীন আলী, উপজেলা যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক এম আর মানিক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রিপন, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, আড়িয়া যুবদলের আহ্বায়ক আজিজুল হক, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুদ রানা, আড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য তাজুল ইসলাম, আলমগীর হোসেন, তাজুল ইসলাম বেলাল, মহসিন আলী, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বাগবুল ইসলাম নাইম, সাইফুল ইসলাম, বিএনপি নেতা রঞ্জু, ফখরুল হোসেন,MHF ইটভাটার স্বত্বাধিকারী মোস্তাফিজার রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।