Joy Jugantor | online newspaper

পলাশবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতায় জনদুর্ভোগ 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪২, ৩ মে ২০২৬

আপডেট: ২০:৪৪, ৩ মে ২০২৬

পলাশবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতায় জনদুর্ভোগ 

পলাশবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতায় জনদুর্ভোগ 

গাইবান্ধার পলাশবাড়ীর বরিশাল ইউনিয়নে জমি জমা সংক্রান্ত বিষয়ক পূর্ব শত্রুতার জের ধরে বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতায় জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনা যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী  সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা। সরেজমিনে জানা যায়, ভবানীপুর গ্রামের মৃত আজিজুল ইসলামের পুত্র এনামুল হক সরকার পিপুলের সাথে প্রতিবেশী রইস উদ্দিন এর পুত্র রানা মিয়া, রানা মিয়ার পুত্র মশিউর সহ বেশ কয়েকজনের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিষয়ে মনমালিন্য ঝগড়া বিবাদ সহ ইতিপূর্বে মামলা হামলার ঘটনা ঘটেছে।

এরই জের ধরে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১ টার দিকে এনামুল হক সরকার পিপুলের বাড়ির পার্শ্ববর্তী বৃষ্টির পানি নেমে যাওয়ার রাস্তায় মাটি দিয়ে ঢিবি (আইল) করে জলাবদ্ধতা সৃষ্টি করে প্রতিপক্ষ রানা নিয়ে গংরা। সেই সাথে গোয়াল ঘর ফেলে দেয়,বেশকিছু গাছপালা কর্তন করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এই ঘটনায় এলাকায় এলাকাবাসীর বেশ কজন  সাংবাদিকদের জানায়, পূর্ব শত্রুতার জেরে বৃষ্টির পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি করা একটি গুরুতর বেআইনি কাজ এবং এটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক ভোগান্তি সৃষ্টি করে। এমতাবস্থায় নিরুপায় হয়ে ভুক্তভোগী অসহায় এনামুল হক সরকার পিপুল মিয়া পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন একই সাথে তার পরিবার ও স্থানীয়রা জলাবদ্ধ নিরসনে স্থানীয় রাজনীতিবিদ উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।