সরাসরি ফোনেই জানানো যাবে ভূমি অফিসের অভিযোগ
জয়পুরহাটে ভূমি সেবা সহজ করতে এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা, অনিয়ম বা অভিযোগ সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করে জানাতে পারবেন সেবাগ্রহীতারা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলা ভূমি অফিস চত্ত্বরে জেলা প্রশাসক (ডিসি) মো: আল মামুন মিয়া এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশির-উর-রহমান, সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার রাজীব বিশ্বাস।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাডভোকেট মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।ডিসি মো: আল মামুন মিয়া জানিয়েছেন, এখন থেকে ভূমি অফিসে বিভাগীয় কমিশনার এবং অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) ফোন নম্বর দেওয়া ব্যানার টাঙানো থাকবে। ফলে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত তাদেরকে জানানো যাবে। কেউ অভিযোগ দিলে তার নাম-পরিচয় গোপন রাখা হবে এবং তদন্তে কোনো কর্মকর্তা বা কর্মচারীর দোষ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
