টিএমএসএস এর উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
টিএমএসএস এর উদ্যোগে গতকাল মঙ্গলবার ঠেঙ্গামারা বগুড়ায় টিএমএসএস বিনোদন জগতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়।বাংলা নববর্ষ বাংলাদেশের অসাম্প্রদায়িক বছরপূর্তী অনুষ্ঠান হিসেবে টিএমএসএসের এখতিয়ারাধীন ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে টিএমএসএস বিনোদন জগতে আড়ম্বরভাবে অনুষ্ঠিত হয়। যেখানে বাংলার ইতিহাস ও ঐতিহ্য, খাদ্যসামগ্রী এবং দেশীয় উৎপাদিত পণ্যের পসরা সাজিয়ে মেলার আয়োজন করা হয়। এর মাধ্যমে বিপণনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ। বৈশাখের প্রচলিত কালবৈশাখী ঝড় থেকে আবাসন, ব্যবসা প্রতিষ্ঠান ও ক্ষেত-খামারকে নিরাপদ রাখার বিভিন্ন শিক্ষা, দীক্ষা ও কলাকৌশল তুলে ধরা হয়। এসব কার্যক্রমকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।
টিএমএসএস মেডিকেল কলেজে ভারতীয় ছাত্র ছাত্রীগন কে আনন্দ উৎসাহ স্বীকৃতি দেওয়ার জন্য ভারতীয় সহকারী হাইকমিশন, রাজশাহী, শ্রী মনোজ কুমার এবং তার সহকর্মীগন উপস্থিত ছিলেন। এবারের বাংলা নববর্ষ অনুষ্ঠান উপলক্ষে টিএমএসএসের নিজস্ব বৈশাখী বিলের অর্ধ টন মাছ, নিজস্ব ঢেঁকি ছাটা চাল,নিজস্ব কাঠের ঘানির সরিষার তেল,নিজস্ব জমির আলু,শাক-সবজি স্বাস্থ্য সম্মত ভাবে রান্না করে সকাল ৭.০০ ঘটিকা থেকে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত পান্তা ভাতের মজলিস অনুষ্ঠিত হয়। জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।,বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তালুকদার মোঃ আলী হায়দার সহ টিএমএসএস উপদেষ্টা, পরামর্শক,আমন্ত্রিত অতিথিবৃন্দ, টিএমএসএসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজনে সকালে টিএমএসএস বিনোদন জগতের ড. এনামুল হক আর্ট এন্ড কালচার একাডেমীর উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর বাংলা নববর্ষ উদযাপনে বৈশাখী বাংলা গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
