Joy Jugantor | online newspaper

পলাশবাড়ীতে বর্ষবরন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত 

পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৪, ১৪ এপ্রিল ২০২৬

পলাশবাড়ীতে বর্ষবরন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত 

পলাশবাড়ীতে বর্ষবরন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষবরন  উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে বৈশাখী শোভাযাত্রা উপলক্ষে একটি বনাঢ্য র‍্যালি পলাশবাড়ী উপজেলার পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত  হয়।পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কাওছার মো নজরুল ইসলাম লেবু ।

মাওলানা এমপি,উপজেলা সহকারী কমিশনার ভুমি আল ইয়াসা রহমান তাপাদার, থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান, উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন, পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা,জামায়াত নেতা তাজুল ইসলাম মিলনছাড়া ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ,সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন করা হয়।