Joy Jugantor | online newspaper

বগুড়ার শিবগঞ্জে ৩১৪৭ জন কৃষক-কৃষাণী পেলেন কৃষক কার্ড ও গাছের চারা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৬, ১৪ এপ্রিল ২০২৬

বগুড়ার শিবগঞ্জে ৩১৪৭ জন কৃষক-কৃষাণী পেলেন কৃষক কার্ড ও গাছের চারা

বগুড়ার শিবগঞ্জে ৩১৪৭ জন কৃষক-কৃষাণী পেলেন কৃষক কার্ড ও গাছের চারা

আরেকটি ওয়াদা বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান-শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, নির্বাচনী আরেকটি ওয়াদা বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কথার চেয়ে কাজে বিশ্বাসী। তারেক রহমান যা বলেন, তা বাস্তবায়ন করেন। আজ কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতিরই আরেকটি প্রমাণ মিলেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। কৃষক কার্ডের মাধ্যমে প্রণোদনা, ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা সহজেই তাদের কাছে পৌঁছে যাবে। যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। এই সরকারের লক্ষ্য কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলা।

শিক্ষামন্ত্রী বলেন, কৃষক কার্ডের মাধ্যমে ১০টি সুবিধা মিলবে। কৃষকরা এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কম দামে যন্ত্রপাতি, সরকারী প্রণোদনা, আবহাওয়ার তথ্য, প্রশিক্ষণ, রোগ দমনের পরামর্শ, বীমা সুবিধা এবং ন্যায্য দামে পণ্য বিক্রির সুযোগ পাবেন।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। পরে অনুষ্ঠানস্থলে বিভিন্ন স্টল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্যমন্ত্রী।জানা যায়, আজ দেশের ১৪টি উপজেলায় ২২ হাজার কৃষকের হাতে তুলে দেয়া হলো কৃষক কার্ড। এরই ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের ৩হাজার ১৪৭ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কৃষক কার্ডের সাথে কৃষকদের হাতে তুলে দেয়া হয়েছে একটি করে গাছের চারা। মোট ৩ হাজার ৫১৬ জন কৃষককে বাছাই করা হলেও প্রথম ধাপে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র এই তিন শ্রেণির ৩হাজার ১৪৭ জন কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হয়। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণসহ বিভিন্ন সরকারি সুবিধা পাবেন।