Joy Jugantor | online newspaper

“দিনাজপুরে২ যুগ বন্ধ থাকাটেক্সটাইল মিল শিগগিরই চালু হবে”

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৬, ১২ এপ্রিল ২০২৬

“দিনাজপুরে২ যুগ বন্ধ থাকাটেক্সটাইল মিল শিগগিরই চালু হবে”

“দিনাজপুরে২ যুগ বন্ধ থাকাটেক্সটাইল মিল শিগগিরই চালু হবে”

প্রায় দুই যুগ ধরে বন্ধ থাকা দিনাজপুর টেক্সটাইল মিল খুব শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের বন্ধ হওয়া মিলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় দিনাজপুর টেক্সটাইল বিল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে বন্ধ হয়ে যাওয়া বড় বড় মিলকারখানাগুলো পুনরায় চালু করার। এই মিলগুলো চালু হলে পুনরায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, শ্রমিকরা পুনরায় চাকরি ফিরে পাবে।’উল্লেখ্য, ১৯৭৮ সালে ৩৭ একর জায়গা জুড়ে মিলটি নির্মাণ করা হয় এবং ১৯৮০ সালে উৎপাদনে যায়। ২০০২ সালের দিকে তৎকালীন সরকার মিলটি বন্ধ ঘোষণা করে।