Joy Jugantor | online newspaper

বগুড়ায় বায়োএইড স্পেশালাইজড হসপিটালের ইফতার ও দোয়া মাহফিল 

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৬, ১২ মার্চ ২০২৬

বগুড়ায় বায়োএইড স্পেশালাইজড হসপিটালের ইফতার ও দোয়া মাহফিল 

বগুড়ায় বায়োএইড স্পেশালাইজড হসপিটালের ইফতার ও দোয়া মাহফিল 

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার বায়োএইড স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) হাসপাতালের কার্যালয়ে এই আয়োজন করা হয়।অনুষ্ঠানে বায়োএইড স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমরান হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক মোঃ ইকবাল হোসেন আনসারী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ শফিকুল ইসলাম, মোঃ ফজর আলী লিটনসহ হাসপাতালের পার্টনার ও স্টাফবৃন্দ।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবসেবার শিক্ষা দেয়। এই মাসের শিক্ষা ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বায়োএইড স্পেশালাইজড হসপিটাল সবসময় মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখবে।ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এমন আয়োজনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।