Joy Jugantor | online newspaper

“মনের অসুরকে দমন করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করতে হবে ”

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

“মনের অসুরকে দমন করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করতে হবে ”

“মনের অসুরকে দমন করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করতে হবে ”

জাগতিক জীবনে সুখ লাভের আশায় মানুষ অনেক সময় অতিরিক্ত লোভ-লালসায় মত্ত হয়ে পড়ে। কিন্তু প্রকৃত শান্তি পেতে হলে এই লোভ-লালসা ত্যাগ করে মনের অসুরকে দমন করতে হবে। দেহের সুখের চেয়ে আত্মার শান্তির জন্য কষ্ট স্বীকার করে হলেও ধর্মীয় অনুশীলন ও সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করলে তাঁর দয়া ও কৃপা লাভ করা সম্ভব।গত ২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার ফেঁপিড়ায় শ্রীশ্রী গৌরহরি গোস্বামী (১০৮) আশ্রমস্থিত শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজিত ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

তিনি বলেন, ধর্মবিরোধী কর্মকাণ্ড থেকে সরে এসে সকলকে ধর্মের পথ অনুসরণ করতে হবে। তাহলেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।মন্দির কমিটির সভাপতি গোপেন্দ্রনাথ দাসের সভাপতিত্বে এবং সদস্য অরবিন্দ কুমার দাসের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার।এসময় উপস্থিত ছিলেন তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, সাবেক ১নং প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, পৌর বিএনপির বর্তমান সহসভাপতি এনামুল হক হিটলার, লোকমান হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক এসএ স্বাধীন, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মন্দির কমিটির সহসভাপতি তাপস কুমার মজুমদার, সাধারণ সম্পাদক অখিল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ পলাশ চন্দ্র দাস, সদস্য বিষ্ণুচন্দ্র দাসসহ অন্যান্য সদস্যবৃন্দ।আলোচনা সভার পূর্বে প্রধান অতিথিকে মন্দির কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।