পাঁচবিবিতে মদসহ মাদক ব্যবসায়ী আটক
জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাব-৫ এর অভিযানে দেশীয় তৈরী ৩বোতল মদ সহ রাইহান (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটককরেছে। এসময় কামাল নামের অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যান।আটক মাদক ব্যবসায়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের পুত্র এবং পলাতক কামাল উপজেলা বালিঘাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র। ২৮ ফেব্রুয়ারী শনিবার সকালে র্যাব-৫জয়পুরহাট ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এর আগে ২৭ ফেব্রুয়ারী রাতে বালিঘাটা নিমতলী বাজারে অভিযান চালিয়ে মদ ও তাকে আটক করা হয়।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,উপজেলার নিমতলী বাজার এলাকায় রাইহান ও কামাল দুই মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাইহানকে আটক করে এবং কামাল কৌশলে পালিয়ে যায়।এঘটনায় পাঁচবিবি থানায় মামলা হয়েছে।
