Joy Jugantor | online newspaper

চাঁপাইনবাবগঞ্জে ১ ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১০:২১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১ ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ১ ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ শহরে চোর তাড়া করতে গিয়ে দোতলা থেকে নিচে মাটিতে পড়ে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে অগ্রনী ব্যাংকের সাবেক কর্মচারী রফিকুল ইসলামের(৬৮) মৃত্যু হয়েছে। তিনি ৩ নং ওয়ার্ডের আলীনগর ঈদগাহ (মাঝপাড়া) এলাকার মৃত ইউনুস শেখের ছেলে।এর আগে বুধবার ভোররাত পৌনে ৩টার দিকে অসুস্থতাজনিত কারণে শহরের নিজ বাড়িতে মারা যান রফিকুল ইসলামের বড় ভাই  আব্দুস সাত্তার টুনু। মাত্র দু’ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারজুড়ে এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।পরিবার,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে পাশের মো: সেলিমের বাড়িতে চোর ঢুকেছে সন্দেহে প্রতিবেশীরা সকলে মিলে  চিৎকার চোঁচামেচি করে খোঁজা শুরু করলে  ঘর থেকে বেরিয়ে আসেন রফিকুল। নিজ বাড়ির দোতলার শয়নকক্ষ থেকে বেরিয়ে পাশের বাড়ির ছাদের দিকে যাওয়ার সময় রেলিংবিহীন একটি ফাঁক দিয়ে মাটিতে পড়ে যান রফিক।

এ সময় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে রফিককে উদ্ধার করে জেলা হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রফিকুল ইসলামের ছেলে ব্যবসায়ী ফেরদৌস আহমেদ(৩৭) বলেন, পাশের বেলেপুকুর মহল্লার বাসিন্দা বড়চাচার মৃত্যুর খবরে বাবা শোকাহত ছিলেন।এর মধ্যে পাশের  বাড়িতে চোর এলে তিনিও  প্রতিবেশিদের মত চোর তাড়া করতে গিয়ে নিচে পড়ে  মুখমন্ডল থেতলে রক্তাক্ত হয়ে মারা যান। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমুত্য মামলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওসি।