Joy Jugantor | online newspaper

সোনাতলায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৩, ১৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:৩৬, ১৩ এপ্রিল ২০২৬

সোনাতলায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত

সোনাতলায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত

বগুড়ার সোনাতলা উপজেলার চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়া পৌঁছে দিতে এবং কৃষকদের উদ্বুদ্ধ করতে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় গতকাল রবিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার পোড়াপাইকর গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।‎​উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক শারমিন আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ শাখার উপ-পরিচালক এখলাস হোসেন, এছাড়া কৃষি সম্প্রসারণ অফিসার মোরসালিন হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিপন আহম্মেদ ও উৎপল সরকার এবং স্থানীয় সফল চাষী আব্দুল আলীমসহ এলাকার বিপুল সংখ্যক কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।​মাঠ দিবসে চরাঞ্চলের উপযোগী আধুনিক চাষাবাদ পদ্ধতি, পোকা-মাকড় দমন এবং উন্নত ফলন নিশ্চিত করার বিষয়ে কৃষকদের হাতে-কলমে ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রদর্শিত ফসলের মান দেখে স্থানীয় কৃষকরা আধুনিক এই প্রকল্পের প্রতি ব্যাপক আগ্রহ প্রকাশ করেন।