Joy Jugantor | online newspaper

“রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই”

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:১৩, ১১ মার্চ ২০২৬

“রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই”

“রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই”

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে ভাষণ দেওয়ার বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘আমরা মনে করি রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর।’বুধবার জামায়াতের পার্লামেন্টারি বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।এ প্রসঙ্গে তাহের বলেন, বৈঠকে আগামীকাল বসতে যাওয়া সংসদ অধিবেশনের এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সংসদের আনুষ্ঠানিকতা, আচরণবিধি ও কার্যপ্রণালি সম্পর্কে দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে তিনি বলেন, বিষয়টি সংসদে প্রস্তাব আকারে এলে তখন দলের সিদ্ধান্ত জানানো হবে।নায়েবে আমির আরও বলেন, বিএনপি কেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দিয়ে সংসদে ভাষণ দেওয়াচ্ছে, সেটি তাদের কাছে পরিষ্কার নয়। তবে এ বিষয়ে দলটি কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা সংসদ অধিবেশনের সময় জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।