Joy Jugantor | online newspaper

প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ০৩:৪৬, ২৮ মার্চ ২০২৩

প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান । ২০১৮ সালের ২৪, ২৫ ও ২৯ ধারায় শাকিব খান মামলাটি করেছেন বলে জানা যায় ।

সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে এ মামলা করেন তিনি । আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন ।


এর আগে বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে আদালতে নালিশি মামলা করেন চিত্রনায়ক শাকিব খান ।

প্রসঙ্গত, শনিবার (১৮ মার্চ) রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে রাজধানীর গুলশান থানায় হাজির হয়েছিলেন শাকিব খান। তবে থানায় শাকিবের মামলা নেওয়া হয়নি। থানা থেকে বলা হয়, আদালতে গিয়ে মামলা করতে ।

পরদিন রোববার (১৯ মার্চ) দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান তিনি । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শাকিব ।

সম্পর্কিত বিষয়: