Joy Jugantor | online newspaper

বগুড়ায় আ. লীগের সভাপতি মজনু করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৬, ৩০ মার্চ ২০২১

আপডেট: ১৭:১৮, ৩০ মার্চ ২০২১

বগুড়ায় আ. লীগের সভাপতি মজনু করোনায় আক্রান্ত

ফাইল ছবি।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল বলেন, তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞপ্তিতে জানা যায়, মজিবর রহমান মজনুর দ্রুত সুস্থতা কামনা করে বগুড়াবাসীর কাছে দোয়া চেয়ে বিবৃতি প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এ ছাড়া আগামীকাল বাদ যোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে তার দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আগামী ১ এপ্রিল শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনিবার্য কারণবশত সাময়িক স্থগিত ঘোষণা করার কথা এই বিজ্ঞপ্তিতে জানান দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল।
 

সম্পর্কিত বিষয়: