Joy Jugantor | online newspaper

বাংলাদেশ বার্তার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী সুস্থ্যতা কামনা

প্রকাশিত: ২২:৪২, ১ এপ্রিল ২০২৬

বাংলাদেশ বার্তার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী সুস্থ্যতা কামনা

বাংলাদেশ বার্তার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী সুস্থ্যতা কামনা

কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত অসুস্থতায় ভুগছেন।

বুধবার (১ এপ্রিল)  দুপুরে কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে তাকে দেখতে যান বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের  নেতৃবৃন্দ।

সংগঠনের  সভাপতি জাহাঙ্গীর হোসেন মঞ্জু ছাড়াও  সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম মহাসচিব মবিনুল ইসলাম  মবিন,  জহিরুল ইসলাম, এবং কোষাধ্যক্ষ সৈয়দ আলী নান্নু এ সময় উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ প্রবীণ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং বেশ কিছু সময় তার সাথে কাটান। পাশাপাশি তার সুস্থ্যতা কামনা করেন।