Joy Jugantor | online newspaper

সিরাজগঞ্জে নসিমনের চাপায় শিশু নিহত, দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে মাছ লুট

প্রকাশিত: ১৭:৩৭, ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৩৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে নসিমনের চাপায় শিশু নিহত, দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে মাছ লুট

সিরাজগঞ্জে নসিমনের চাপায় শিশু নিহত, দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে মাছ লুট

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় মাছবাহী শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় তাবাসসুম (৬) নামের এক শিশুর নিহত হয়েছে। একই ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে। পরে দুর্ঘটনাকবলিত ওই ‘গাড়ি থেকে মাছ লুটের’ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল দিকে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তাবাসসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে। তাছাড়া আহত শিশুর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, রৌহাদহ বাজারের পূর্ব পাশে একটি বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজছিল। এ সময় দুই শিশু দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করলে তাড়াশগামী মাছবোঝাই একটি নসিমন পেছন দিক থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবাসসুম মারা যায়। আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ওই গাড়িটি সড়কের পাশের একটি ক্ষেতে পালিয়ে যায় চালক। এসময় স্থানীয়রা সেই গাড়িতে থাকা মাছ নিয়ে যায়।সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ কবির জানান, দুর্ঘটনার পর নসিমনটি সড়কের পাশের একটি ক্ষেতে ফেলে রেখে চালক পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গাড়িতে থাকা মাছ নিয়ে যায় বলেও তিনি জানান। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।