দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমির দোয়া মাহফিল
দুপচাঁচিয়া ফুটবল একাডেমির সদস্য আদরী আক্তারের অকাল মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(১৩ নভেম্বর ) বিকেলে একাডেমির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন একাডেমির উপদেষ্টা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপদেষ্টা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজাজ্জেম হোসেন, উপদেষ্টা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ ।
উপদেষ্টা তৌফিক আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী মারুফ আহমেদ সুমন, একাডেমির সভাপতি মাহমুদুল হক শিপন, সহসভাপতি তালাশ মাহমুদ ও এমকে আলম, সাধারণ সম্পাদক আজিজুল হাকিম, সাংগঠনিক সম্পাদক আরিফ মণ্ডল, সহসাংগঠনিক সম্পাদক আইনাল হক, ক্রীড়া সম্পাদক রায়হান এবং সদস্য শামীম হোসেনসহ একাডেমির খেলোয়াড়রা।দোয়া পরিচালনা করেন থানা ও ভূমি মসজিদের মোয়াজ্জেম মাওলানা আলমগীর হোসেন।