Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ার তালোড়ায় বন্দরনগর কবিতা সংসদের উদ্যোগে গাছের চারা বিতরণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১০, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:১২, ১১ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ার তালোড়ায় বন্দরনগর কবিতা সংসদের উদ্যোগে গাছের চারা বিতরণ

দুপচাঁচিয়ার তালোড়ায় বন্দরনগর কবিতা সংসদের উদ্যোগে গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।১১ নভেম্বর বুধবার সকালে তালোড়া বাজার চারমাথা-সংলগ্ন সংসদ কার্যালয়ের সামনে তালোড়া বন্দরনগর কবিতা সংসদ ও নাগর গ্রন্থাগারের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান আলহাজ নবিউল ইসলাম নয়ন।

এ সময় সংসদের সভাপতি আলহাজ মোশারফ হোসেন মুন্সি সেলিম, নাগর গ্রন্থাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছার রহমান, নাগর আর্ট অ্যান্ড সংস্কৃতি বিদ্যালয়ের উপদেষ্টা সুব্রত চন্দ্র ঘোষ, সংসদের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন, যুগ্ম সম্পাদক দীনেশ চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মজিদ হারুন ও প্রচার সম্পাদক মুন্নি রায় শান্তনা প্রমুখ উপস্থিত ছিলেন।সংসদের পক্ষ থেকে তিন দিনব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে মোট ১ হাজার ৫০টি ফলদ গাছের চারা বিতরণ কার্যক্রম বুধবার সম্পন্ন হয়।