Joy Jugantor | online newspaper

বগুড়া লেখক চক্রের ৯৯৭তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০০, ৩১ অক্টোবর ২০২৬

বগুড়া লেখক চক্রের ৯৯৭তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

বগুড়া লেখক চক্রের ৯৯৭তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত

বগুড়া লেখক চক্রের ৯৯৭তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতমাথাস্থ টিএমএসএস ভবনের ৩য় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসলাম রফিক। আসরে স্বরচিত লেখা পাঠ করেন কবি হাবীবুল্লাহ জুয়েল, কবি মাহাবুব টুটুল, কবি আবু রায়হান, কবি শাহানূর শাহিন, কবি বিশ্বজিৎ দাশ, কবি অনন্য রাসেল, কবি বাণী রাণী পাল, কবি বখতিয়ার হোসাইন, ছড়াকার সুমন মোহন্ত, বাচিকশিল্পী তাকওয়া বিনতে মিজান সুরা, বাচিকশিল্পী তুনাজ্জিনা বিনতে মিজান দুয়া, বাচিকশিল্পী তানজিনা আকতারী মৌমি এবং সোহাগ আলী। পঠিত লেখাসমূহের উপর আলোচনা করেন কবি শাহানূর শাহিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি অনন্য রাসেল ।