গাবতলীতে মুনলাইটের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ
বগুড়ার গাবতলী উপজেলায় মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সমাজসেবা ও প্রতিবন্ধিতা উত্তরণে সারাদেশের সেরা সংগঠন হিসেবে পুরস্কারপ্রাপ্ত ২০২২ মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে মরহুম তমিজ উদ্দিন মণ্ডলের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা সুবাদ বাজারে মুনলাইট হেলথ কেয়ারের উদ্যোগে আয়োজিত এ স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক ডা. মোছা. তানজিলা আক্তার। এ সময় তাঁকে সহযোগিতা করেন নার্স সোমাইয়া জাহান সুচী, মুনলাইটের অফিস স্টাফ জনি ইসলাম, নাছিদ আহমেদ, তানিয়া, জেমি, রাবেয়া ও রহিম বাদশা।কর্মসূচিতে মোট ৪৪ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
