Joy Jugantor | online newspaper

কারিনা কায়সারের মৃত্যু ও জুলাইবাস্তবতা

ডাঃ মোঃ রমজান সরকার (সাজ্জাদ সাঈফ)

প্রকাশিত: ১৭:৫৮, ১৬ মে ২০২৬

কারিনা কায়সারের মৃত্যু ও জুলাইবাস্তবতা

কারিনা কায়সারের মৃত্যু ও জুলাইবাস্তবতা

কায়সার কাকা আমার বাপের ক্লাসমেট আছিলেন আদমজীতে, বাপের শয্যাশায়ী অসুস্থতায় অনেক কথাই আলাপ হয় না আর। কারিনা কায়সারের মৃত্যু নিয়া যারা প্রগতিশীলতার মুখোশে আওয়ামী গণহত্যা জায়েজের মসকরাতে দিন রাত বলে চলেছেন 'জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়া আল্লাহর শাস্তির কবলে পড়ছে' তাদেরকে কয়টা কথা বলি-জুলাইসন্তানদের নিয়া আপনারা  যেইসব উগ্রবাদী আচরণ দেখাইতেছেন সেইগুলার পিছনে থাকা তীব্র মনোকষ্ট আমরা বুঝি।

১৭ বছরে অসংখ্য জামিন ছাড়া বাপের/ছেলেমেয়ের মৃত্যুতে ছেলেরে/বাবারে জানাজায় যাবার অনুমতি না দেয়া লোকজন আপনেরাই আছিলেন, ছাত্রলীগের হাতে বিশ্বজিতের রক্তাক্ত মৃত্যু নিয়া আপনারা কেউ সামান্য মুখ খোলেন নাই, বিডিআর ম্যাসাকার নিয়া একটা আওয়ামী নেতাকর্মী শিল্পী সাহিত্যিক কথা কন নাই, বিএনপি জামাত হেফাজত বাদ দিলাম শাপলা চত্ত্বর ব্ল্যাক আউট কইরা গণহত্যারে আপনারা মজা হিসাবে নিছিলেন...

কেন এত বছর মজা নিছেন কমু?
কারণ আপনারা সবাই মানুষ হিসেবে ফ্যাসিস্ট এবং হিংস্র, এজন্যই আপনারা খুনীদের সাথে মোলাকাত কইরা মঞ্চবাজি করতে করতে ভাবছিলেন এইটাই বাংলাদেশ।অথচ সাইফুল্লাহ মাহমুদ দুলাল মার্কা ধ্বজ কবি সাহিত্যিক শিল্পীগো চোখের সামনে ১৭ বছর যারা সবগুলা খুন গুম অবিচারের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছে/লিখছে তাদেরকে আপনেরা কথায় কথায় শিবির ট্যাগ দিয়া হত্যাযোগ্য অত্যাচার জারি রাখছিলেন সবগুলা মিডিয়ায়। 

আজকে কারিনার মত কালের মহান সন্তানের দুঃখজনক মৃত্যু চোখে আঙুল দিয়া দেখাইল আপনারা শুধুই আওয়ামী লীগ আপনারা আমৃত্যু মানুষ হইতে পারবেন না। হ্যাঁ আপনাগো জন্যই কিন্তু ১৯৭৩ সালে সদ্য স্বাধীন হওয়া একটা দেশের রাষ্ট্রযন্ত্রের হত্যা গুম লুটতরাজমুখর মহোৎসব প্রত্যক্ষোত্তর কিংবদন্তী খান আতা রিলিজ দিছিলেন তার মাস্টারপিস 'আবার তোরা মানুষ হ' সিনেমা। আপনারা বংশপরম্পরাতেই মানুষ হন নাই।

৭৪ এর দুর্ভিক্ষ স্বীকার না কইরাই ক্ষুধার্ত অসহায় মৃত্যুমুখী কোটি কোটি জনতার চোখের সামনে দিয়া সোনার মুকুট আর হিরা জহরতে মোড়ানো বিবাহ হইল শেখ সন্তানদের। আপনারা মোটেও যে মানুষ আছিলেনই না কখনো তার আরেকটা দলিল আমাগো গণমানুষের আরেক কবি রফিক আজাদের সেই বিখ্যাত কবিতাংশ 'ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো'!কারিনা কায়সারের মৃত্যু নয় শুধু জুলাইশক্তির যে কোনো অংশের কারো বিপদ আপদ মৃত্যুতে আপনারা নিয়মিত হারে কটাক্ষ্যের বন্যা বইয়ে দিতেছেন কেনো বলি?

কারণ আপনারা অন্যায় অত্যাচারের আওয়ামী সুযোগ সুবিধা আর নিতে পারতেছেন না। অবৈধ সম্পদ, অবৈধ খ্যাতি, অবৈধ জনপ্রিয়তা সব কিছু একসাথে হারাইয়া আপনারা রীতিমতো উন্মাদ হইয়া গেছেন। আর সাইফুল্লাহ মাহমুদ দুলালসহ প্রত্যেকটা আওয়ামীচাটা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী ব্যবসায়ী পাতি নেতারে একটা সত্য ধরাইয়া দিই কারিনা কায়সারের মত যুগজয়ী বাংলাদেশিরা একবার না বারবার জন্মাবে এই দেশে, জুলাই সত্য, অভ্যুত্থান সত্য, আপনাদের প্রতি এই দেশের গণমানুষের ঘৃণাও মহাসত্য বলেই বাংলাদেশের রাজনীতিরে বাকশাল মুক্ত করার সংগ্রামের কোনো মৃত্যু নাই।

আপনারা যতদিন জাতির সাথে দিল্লিদাসত্বের পায়তারা চালায় যাবেন ততদিন এই বাংলায় জুলাই আসবে, কারিনার জন্ম হবে, আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, রিয়া গোপের জন্ম হবে। মৃত্যু কারিনা কায়সারকে অমরত্ব দিল হে দুলাল গং।বরঞ্চ আপনাগো মুখোশের মৃত্যুযন্ত্রণা দিনকে দিন যে হারে ভারি হইতেছে তাতে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ভূ-কম্পনের শিকার হে তথাকথিত প্রগতিশীল অপাঙক্তেয় গং।