Joy Jugantor | online newspaper

সান্তাহারে শিক্ষক নাসিমা বেগমের ইন্তেকাল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ২০:৫৮, ৭ মে ২০২৬

সান্তাহারে শিক্ষক নাসিমা বেগমের ইন্তেকাল

সান্তাহারে শিক্ষক নাসিমা বেগমের ইন্তেকাল

 

বগুড়ার আদমদীঘির সান্তাহার বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত আড়াইটার দিকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।মরহুমা সান্তাহার পৌর শহরের মাইক্রোস্ট্যান্ড এলাকার শিক্ষক বেলাল হোসেনের স্ত্রী। মৃত্যুকালে স্বামী ও তিন ছেলে রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর মাইক্রোস্ট্যান্ড মাঠে জানাজা শেষ খাড়ীর ব্রিজ কবরস্থানে তাকে দাফন করা হবে।