Joy Jugantor | online newspaper

সোনাতলায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল ডিভাইসসহ পরীক্ষার্থী বহিষ্কার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫০, ৭ মে ২০২৬

সোনাতলায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল ডিভাইসসহ পরীক্ষার্থী বহিষ্কার

সোনাতলায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল ডিভাইসসহ পরীক্ষার্থী বহিষ্কার

বগুড়ার সোনাতলায় এসএসসি পরীক্ষার হলে মোবাইল ডিভাইস নিয়ে প্রবেশ করে পরীক্ষা দেওয়ার সময় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা চলাকালে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী সরকারি সোনাতলা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান বগুড়া জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহ জালাল। পরিদর্শনের একপর্যায়ে তিনি ওই পরীক্ষার্থীর কাছে মোবাইল ডিভাইস দেখতে পান।

পরে পাবলিক পরীক্ষা সংক্রান্ত বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিকভাবে তাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।কেন্দ্র সচিব ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোরসালিন হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পাবলিক পরীক্ষার সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন,পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম অমান্য করায় সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।