Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সাজাহাপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৩, ১২ মার্চ ২০২৬

শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চেংগুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার বিকালে (১২ মার্চ ) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

এ সময় কৃষি জমির উপরিভাগ কর্তন এবং অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে মজিদ নামের এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ভবিষ্যতে আর এ ধরনের অপরাধ করবেন না মর্মে মুচলেকা দেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে একটি এক্সক্যাভেটর জব্দ করে আশেকপুর ইউপি চেয়ারম্যান নান্নু মিয়ার জিম্মায় দেওয়া হয়। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।