নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কমিটির মেয়াদ দুই বছর আগে শেষ হলেও দীর্ঘদিন কার্যকরী কমিটির কোনো কার্যক্রম না থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের আহ্বানে নওগাঁ শহরের একটি হোটেলের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিজয় টিভির প্রতিনিধি মোঃ মোফাজ্জল হোসেন।
সভায় বক্তব্য দেন চ্যানেল আইয়ের প্রতিনিধি মোঃ কায়েস উদ্দিন, নেক্সাস টেলিভিশনের প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, সময় সংবাদ-এর প্রতিনিধি এম. আর. রকি, যমুনা নিউজের স্টাফ রিপোর্টার শফিক ছোটন, জিটিভির প্রতিনিধি খন্দকার আব্দুর রউফ পাভেল, বাংলা টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম নয়ন এবং চ্যানেল নাইন-এর প্রতিনিধি রিফাত হোসাইন সবুজসহ অন্যান্যরা।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মোঃ মোফাজ্জল হোসেনকে আহ্বায়ক এবং আশরাফুল ইসলাম নয়ন ও এখন টিভির প্রতিনিধি আব্বাস আলীকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।নবগঠিত আহ্বায়ক কমিটি নওগাঁয় কর্মরত সকল টেলিভিশন সাংবাদিককে ঐক্যবদ্ধ করে শিগগিরই টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় জানানো হয়।
