পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।
জেলা কৃষকদলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, পৌর যুবদলের সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল, শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফজলুর রহমান। এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু সহ বিএনপি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
