Joy Jugantor | online newspaper

শেশেরপুরে ঈদ উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ শুরু: ১৬ হাজার পরিবার পাচ্ছে সহায়তা

প্রকাশিত: ২০:৪৭, ১২ মার্চ ২০২৬

আপডেট: ২০:৪৮, ১২ মার্চ ২০২৬

শেশেরপুরে ঈদ উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ শুরু: ১৬ হাজার পরিবার পাচ্ছে সহায়তা

শেরপুরে ঈদ উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ শুরু: ১৬ হাজার পরিবার পাচ্ছে সহায়তা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শেরপুর উপজেলায় অতিদরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুশৃঙ্খলভাবে কার্ডধারী উপকারভোগীদের মাঝে এই চাল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর শেরপুর উপজেলায় মোট ১৬ হাজার ৭১৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে ১৬৭.১৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক কার্ডধারী পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে উন্নত মানের চাল প্রদান করা হচ্ছে। ইউনিয়ন ভিত্তিক বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা উপজেলার ১০টি ইউনিয়নে উপকারভোগীদের তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হচ্ছে।

ইউনিয়ন ভিত্তিক তথ্য নিচে তুলে ধরা হলো: ইউনিয়নের নামউপকারভোগীর সংখ্যা শাহবন্দেগী ২,৪০৭ জন গাড়ীদহ ২,৬৩০ জন কুসুম্বি ১,৮৮৮ জনখানপুর ১,৬৯৯ জন সুঘাট ১,৪৯৫ জন বিশালপুর ১,৪৭৭ জন সীমাবাড়ী ১,৪২৫ জনভবানীপুর ১,৩৮৫ জন খামারকান্দি ১,১৮৪ জন মির্জাপুর ১,১২৯ জন চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান এবং আবু হাসান জানান, সকাল থেকেই অত্যন্ত উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ করা হচ্ছে। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই প্রকৃত সুবিধাভোগীরা তাদের পাওনা চাল বুঝে পাচ্ছেন। ঈদের আগে এই সহায়তা অসহায় পরিবারগুলোর জন্য বড় স্বস্তি নিয়ে আসবে। উপজেলা প্রশাসনের কঠোর তদারকির মাধ্যমে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হচ্ছে বলে জানা গেছে। সঠিক মাপে এবং প্রকৃত কার্ডধারীরাই যাতে চাল পান, সে বিষয়ে তদারকি কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করছেন।