টিএমএসএস আয়োজনে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মোবাইলে আসক্তি প্রতিরোধে অবহিতকরণ সভা
টিএমএসএস কার্যক্রম-২ এর মানবাধিকার ও জেন্ডার বিভাগের উদ্যোগে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মোবাইলে আসক্তি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ঠেঙ্গামারাস্থ টিএমএসএস ফাউন্ডেশন অফিসে গ্রুপ সভানেত্রীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাজে বাল্যবিবাহ, যৌন হয়রানি এবং মোবাইল আসক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এসব সমস্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর উপ-নির্বাহী সোহরাব আলি খান, পরিচালক আব্দুস সালাম এবং সিনিয়র সহকারী পরিচালক আবু তাহের মো. রফিকুল ইসলামসহ টিএমএসএস-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।সভাটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাহানা আফরোজ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মোবাইলে আসক্তি প্রতিরোধে সচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
