বগুড়াস্থ শিবগঞ্জ উপজেলা সমিতির ইফতার মাহফিল
গত বুধবার ১১ই মার্চ ২০২৬ রোজ বগুড়াস্থ শিবগঞ্জ উপজেলাবাসীর ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। সংঠনের সভাপতি গোবিন্দগঞ্জ সরকারি কলেজের প্রভাষক জনাব রায়হান আলী বিশেষ কাজে ঢাকায় থাকলেও তাঁর অনুমোদনক্রমে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত মোতাবেক আয়োজিত ইফতার মাহফিল সঞ্চালনা করেন শেরপুর শহীদিয়া অনার্স-মাস্টার্স মাদ্রাসার প্রভাষক এমএকে আজাদ। এ সময় বক্তারা বগুড়াস্থ শিবগঞ্জ উপজেলাবাসীদের নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সামনে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি আয়োজন করা বিষয়েও মতামত দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ উর্ধতন কর্মকর্তা জাতীয়তাবাদী নেতা ব্যাংকার জনাব এমদাদুল হক।
জনতা ব্যাংক জাতীয়তাবাদী নেতা এবং ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব শাহিনুর ইসলাম, বিসিক বগুড়ার এস্টেট অফিসার জনাব শাহিনুর ইসলাম, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক জনাব গোলাম রব্বানী ( বিখ্যাত গোরা স্যার), অডিট কর্মকর্তা জনাব হুমায়ুন কবীর, সরকারি আজিজুল হক কলেজের গণিত বিভাগের প্রভাষক জনাব আইনুল হাবীব পাপ্পু, একই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব মেসবাহুল ইসলাম সবুজ, পলাশবাড়ী মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক জনাব কামাল পাশা, ল্যাবএইড গ্রুপের কর্মকর্তা জনাব মো নাজিম উদ্দীন আকন্দ, সমিতির প্রচার সম্পাদক জনাব আব্দুর রউফ সজীব, মেহেদী হাসান, সোহান, মেহেদী প্রমূখ।
