Joy Jugantor | online newspaper

 সারিয়াকান্দিতে পাখি ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ১১ মার্চ ২০২৬

 সারিয়াকান্দিতে পাখি ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সারিয়াকান্দিতে পাখি ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

 বগুড়ার সারিয়াকান্দিতে পাখি ধরতে গিয়ে সাপের কামড়ে জিহান (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) আনুমানিক সকাল সাড়ে ৯ টায় জোড়গাছা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহান গত মঙ্গলবার তার নানির বাড়িতে বেড়াতে এসেছিল। গাবতলীর বালিয়াদিঘী গ্রামের টুলুর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জিহান সকালে লোকচক্ষুর আড়ালে বাড়ির পশ্চিম পাশে বাঙালি নদীর তীরে গর্ত থেকে পাখি ধরতে যায়। এ সময় অসাবধানতাবশত গর্তের ভেতরে থাকা একটি বিষধর গোখরা সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়লে সে বাড়ীতে চলে আসে। পরে জোড়গাছা বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়া নদীর পারে গিয়ে স্থানীয় ছাইফুল সাপুরের সাহায‍্যে গর্তে লুকিয়ে থাকা গোখরা সাপ ধরে মেরে ফেলে।

ওইদিন বিকেলে জিহানকে বালিয়াদিঘী দাদার বাড়িতে নিয়ে গিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।স্থানীয়রা জানান, শিশুদের অবাধে ঝোপঝাড় বা জঙ্গলে যেতে না দেওয়ার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গ্রামাঞ্চলে ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং শিশুদের নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।