দুপচাঁচিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
