Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় গণভোট-নির্বাচনের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৫, ২ ফেব্রুয়ারি ২০২৬

দুপচাঁচিয়ায় গণভোট-নির্বাচনের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় গণভোট- নির্বাচনের বার্তা নিয়ে ভোটের গাড়ি দেখে সাধারণ মানুষের নজর কেড়েছে। ২ফেব্রæয়ারি সোমবার সকালে ‘দেশের চাবি আপনার হাতে’-এই শ্লোগান নিয়ে কাঁচা বাজার এলাকায়  প্রচারণামূলক ‘ভোটের গাড়ি’  তিন ঘণ্টা সেখানে গণভোট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তথ্যচিত্র প্রদর্শনী ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। জানা গেছে, আগামী ১২ ফেব্রæয়ারি দেশে একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যটি ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট।

এই জোড়া ভোট সম্পর্কে দেশজুড়ে সচেতনতা বাড়াতে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের উদ্যোগে ১০টি বিশেষ সুপার ক্যারাভান বা ‘ভোটের গাড়ি’ সারাদেশে সফর করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বড় পর্দায় প্রামাণ্যচিত্রের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশে ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। ভোটের গাড়ি থেকে প্রচার করা বার্তায় বলা হয়, এবারের নির্বাচনে ভোটাররা একই সঙ্গে দুটি ব্যালট পাবেন। একটিতে তারা তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন, আর অন্যটিতে জুলাই অভ্যুত্থানের চেতনাভিত্তিক রাষ্ট্রীয় সংস্কারের ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেবেন।