Joy Jugantor | online newspaper

রোনালদোকে ‘অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিল’ তার পরিবার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৮, ৯ অক্টোবর ২০২৬

রোনালদোকে ‘অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিল’ তার পরিবার

রোনালদোকে ‘অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিল’ তার পরিবার

ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এবার সেই আলোচনায় উঠে এসেছে তার পরিবারের প্রসঙ্গ। পর্তুগিজ সাংবাদিক লুইস ভিলারের দাবি, রোনালদোর পরিবারের সদস্যরা তাকে ফুটবল থেকে অবসর নিয়ে নীরবে ক্যারিয়ারের ইতি টানার পরামর্শ দিয়েছেন। গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের দায়িত্ব নেওয়া কোচ হোর্হে জেসুসের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন রোনালদো। তাকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায় অসন্তুষ্ট এই পর্তুগিজ তারকা। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য কিংবা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।এদিকে ‘আল-আরাবিয়া’কে দেওয়া বক্তব্যে সাংবাদিক লুইস ভিলার দাবি করেন, রোনালদোর পরিবার এবার পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলারকে অবসর নেওয়ার এবং নীরবে ফুটবলকে বিদায় জানানোর পরামর্শ দিয়েছে।

ভিলারের ভাষায়, রোনালদো এখনো বুঝতে পারছেন না যে ফুটবলে তার সময় ফুরিয়ে এসেছে। একই সঙ্গে তাকে নিজের অবস্থান ও গুরুত্বও উপলব্ধি করতে হবে, কারণ তিনি পর্তুগালের একটি প্রতীক।রোনালদোর ব্যক্তিগত মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই সাংবাদিক। তার মতে, জনমতের একটি অংশ মনে করে, রোনালদোর অতিরিক্ত আত্মবিশ্বাস ও ব্যক্তিগত চাহিদা তাকে কিছু ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। শারীরিক ও কৌশলগত সক্ষমতায় আগের মতো ধার না থাকলেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তও সেই সমালোচনার অংশ।