Joy Jugantor | online newspaper

মোস্তাফিজের এমন বাজে পারফরম্যান্স অপ্রত্যাশিত: সুজন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৮, ৪ অক্টোবর ২০২৬

মোস্তাফিজের এমন বাজে পারফরম্যান্স অপ্রত্যাশিত: সুজন

মোস্তাফিজের এমন বাজে পারফরম্যান্স অপ্রত্যাশিত: সুজন

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিয়ে প্রতিবারই পদক জিতেছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। তবে এবারই প্রথম ক্রিকেট থেকে পদক ছাড়াই ফিরতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের। দুই ম্যাচ খেলে বল হাতে চরম ব্যর্থ হয়েছে মোস্তাফিজুর রহমান। বিশেষ করে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এক ওভারে ২৫ রান দিয়েছেন এই টাইগার পেসার। জাপানের উইকেটে মোস্তাফিজ খারাপ করবেন সেটা অপ্রত্যাশিত ছিল খালেদ মাহমুদ সুজনের কাছে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'খুব অপ্রত্যাশিত যে মোস্তাফিজ ভালো করেনি। খুবই অবিশ্বাস্য যে মোস্তাফিজ এত রান দিয়েছে ওই রকম উইকেটে। এটা হতেই পারে আসলে। তবে আমি জানি না মোসাদ্দেক কেন বল করেনি।

'মোসাদ্দেককে দিয়ে বোলিং করালে বাংলাদেশ ভালো সুযোগ তৈরি করতে পারতো বলে মনে করেন সুজন। তিনি বলেন, 'এই উইকেটে মোসাদ্দেক হয়তো ইউসফুল হতে পারত। মোসাদ্দেক তো এই ফরম্যাটে ভালো বল করে। ওইখানে মোসাদ্দেক এক ওভারও বল করেনি, সেটা দেখে আমি একটু আশ্চর্য হয়েছি আসলে।'ব্যাটারদের ব্যর্থতা নিয়ে সুজন বলেন, 'সাইফ, তামিম, হৃদয়, লিটন তাদের কেউই রান করেনি। সুতরাং চারটা প্রথম সারির ব্যাটসম্যান রান না করলে ১৬৫ তাড়া করা খুবই কঠিন এই ফরম্যাটে। শুরুতেই উইকেট হারিয়ে ফেলার কারণে আর হয়নি। শ্রীলঙ্কার তো পূর্ণ শক্তির দল নয়। এটা একটু কষ্ট পেয়েছি যে, আমাদের তো অনেক শক্তিশালী দলই ছিল, সেখানে আমরা ভালো করিনি। এটা আমাদের খারাপ লাগারই ব্যাপার।'