Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে ডেমাজানীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪০, ২ অক্টোবর ২০২৬

শাজাহানপুরে ডেমাজানীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

শাজাহানপুরে ডেমাজানীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

 বগুড়ার শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি কমর উদ্দিন কলেজের অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিক।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, তালিতাডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহতাব উদ্দিন সন্টু ।’

উত্তরাঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এমআর মানিক, বিএনপি নেতা আমিনুর রহমান আকন্দ, সানোয়ারুল ইসলাম, মনোয়ার হোসেন টোটন, আব্দুর রহিম শিবলু, মনিরুজ্জামান মানিক, মোয়াজ্জেম হোসেন, জাকির হোসেন, ফারুক হোসেন, হাবিল উদ্দিন প্রমুখ।আয়োজক কমিটির আফসার আলী, হুমায়ুন আহমেদ, রইসুল ইসলাম নাইচ, রুবেল আহমেদ, সুজন রাজভর ও ফজলে রাব্বীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ফাইনালে করতোয়া স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে জুনিয়র ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।