Joy Jugantor | online newspaper

বগুড়ায় ধরমপুর প্রিমিয়ার লীগ-২০২৬ এর ১ম রাউন্ডের ২য় ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৪, ২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:২৫, ২ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ধরমপুর প্রিমিয়ার লীগ-২০২৬ এর ১ম রাউন্ডের ২য় ম্যাচ অনুষ্ঠিত

বগুড়ায় ধরমপুর প্রিমিয়ার লীগ-২০২৬  এর ১ম রাউন্ডের ২য় ম্যাচ অনুষ্ঠিত

বগুড়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ধরমপুর প্রিমিয়ার লীগ-২০২৬-এর তৃতীয় আসরের ১ম রাউন্ডে ২য় ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঐতিহাসিক ধরমপুর খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।খেলায় মুখোমুখি হয় শিমু প্লাস্টিক ,  ইয়াং স্টার, বগুড়া। খেলাকে কেন্দ্র করে ধরমপুর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে দুই দলের খেলোয়াড়দের উৎসাহ দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরমপুর বাজারের দুই বোন এন্টিক হাউজের স্বত্বাধিকারী আলহাজ্ব বুলু সরদার। খেলার উদ্বোধন করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ সুজন তালুকদার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.আর জুয়েলার্স ও নাকফুল শিল্পালয়, ধরমপুর বাজারের স্বত্বাধিকারী মোঃ আতাউল হক রাখু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর জুয়েলার্সের মোঃ নূর আজম বাবু, শিয়া জুয়েলার্স অ্যান্ড নাকফুল হাউজের রবিউল ইসলাম শ্যামল, নিউ আদি জুয়েলার্সের খোকন সরকার, সাবেক সাধারণ সম্পাদক ১৭নং ওয়ার্ড যুবদলের মোঃ রানা মন্ডল, এস.এম এন্টিক হাউজের সাজু শেখ এবং ভাই বোন জুয়েলার্সের খলিলুর রহমান।এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন বাবু, ১৭নং ওয়ার্ড বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আবু কালাম মামুন ।

মোঃ মাফুজার রহমান ও ধরমপুর যুব সমাজের সাবেক খেলোয়াড় মোঃ জাহিদ হাসান বিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং এলাকার ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে ধরমপুর প্রিমিয়ার লীগের আয়োজন করা হয়েছে। নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন। পুরো আয়োজনের ছিলেন কিয়া জুয়েলার্সের সত্ত্বাধিকারী আউয়াল হোসেন ও সার্বিক সহযোগিতায় ছিল ধরমপুর যুব সমাজ।