দুপচাঁচিয়ায় নবনির্বাচিত এমপি মহিত ফুলেল সংবর্ধনায় সিক্ত
বগুড়া -৩ (আদমদীঘি -দুপচাঁচিয়া)আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনায় সিক্ত করা হয়েছে।১৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে দুপচাঁচিয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছায় প্রদান করেন।এ সময় এমপি আব্দুল মহিত তালুকদার এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি সকলের এমপি হতে চাই।এলাকায় উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবো।সেই সঙ্গে সামাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করবো ইনশাআল্লাহ। এ সময় উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
