Joy Jugantor | online newspaper

খারকিভে ১৭০০ ইউক্রেনীয় সেনাকে

চতুর্দিকে অবরুদ্ধ করার দাবি রুশ বাহিনীর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৬, ৭ সেপ্টেম্বর ২০২৬

চতুর্দিকে অবরুদ্ধ করার দাবি রুশ বাহিনীর

খারকিভে ১৭০০ ইউক্রেনীয় সেনাকে চতুর্দিকে অবরুদ্ধ করার দাবি রুশ বাহিনীর

মার্কিন প্রতিনিধিদের মধ্যস্থতার আলোচনার মধ্যেই ইউক্রেন যুদ্ধে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। উত্তর খারকিভে প্রায় ১,৭০০ ইউক্রেনীয় সেনাকে ঘেরাও করে ফেলেছে রুশ বাহিনী, যার ফলে অবরুদ্ধ সেনাদের পিছু হটা কিংবা নতুন সহায়তা পৌঁছানোর পথ প্রায় বন্ধ হয়ে গেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম স্পুটনিক।মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, খারকভ এলাকার ভারভারোভকা, মালায়া ভলচিয়া, নেফেদোভকা ও চেরনোয়ে এলাকায় ‘সেভের’ ব্যাটলগ্রুপের ইউনিটগুলো অভিযান চালিয়ে যাচ্ছে। এখন ওই এলাকায় আটকে পড়া ইউক্রেনীয় সেনাদের কোনো পালানোর চেষ্টা দেখা যায়নি।

নতুন করে সাহায্য পাঠানো বা অবরুদ্ধ সেনাদের নিরাপদে পিছু হটার পথও ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে।গত্রন্টের ওই অংশে গত এক দিনে ৪০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলেও রুশ দাবি। এছাড়া একটি সাঁজোয়া যান, দুটি পিকআপ ও তিনটি কোয়াড বাইক ধ্বংস বা দখল করা হয়েছে।এই খবর এসেছে এমন সময়ে, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মার্কিন মধ্যস্থতা চলছে। গতকাল মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তিন ঘণ্টা দশ মিনিটের সেই বৈঠককে রাশিয়া ‘গঠনমূলক, ফলপ্রসূ ও খোলামেলা’ বলে বর্ণনা করেছে। মার্কিন প্রতিনিধিদের সফর উপলক্ষে পুতিন ইউক্রেনে তিন দিনের জন্য হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। বৈঠকের পর মার্কিন প্রতিনিধিরা কিয়েভ চলে যান।