Joy Jugantor | online newspaper

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের চেষ্টায় পাকিস্তান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:২৭, ১৪ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের চেষ্টায় পাকিস্তান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের চেষ্টায় পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। একইসঙ্গে কূটনীতির পথ সুগম করতে দেশটি চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোরও উদ্যোগ নিয়েছে। পাকিস্তানের এক জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি এএফপিকে বলেন, ‘উভয় পক্ষকে (যুক্তরাষ্ট্র ও ইরান) পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে জোর চেষ্টা চলছে। আমরা অবশ্যই চাই তারা আবারও ইসলামাবাদে বসুক। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি।’বৈঠকের সময় প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব শিগগিরই এই বৈঠক হতে পারে, তবে তারিখ এখনো নিশ্চিত করা হয়নি।

’দ্বিতীয় আলোচনায় একই স্তরের প্রতিনিধিদল অংশ নেবে কিনা, তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন ওই কূটনীতিক ও মার্কিন কর্মকর্তারা।বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই তা আরও বাড়ানোর জন্য পাকিস্তান কাজ করছে, যাতে আলোচনার জন্য অতিরিক্ত সময় পাওয়া যায় বলে জানিয়েছ সূত্রটি।প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের লক্ষ্যে সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় প্রথমবারের মতো একটি চুক্তিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র ও ইরান, ফলে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। বর্তমানে এই কূটনৈতিক সাফল্যকে দীর্ঘস্থায়ী করতে চাইছে পাকিস্তান।