Joy Jugantor | online newspaper

কাহালুতে রাতের আঁধারে দুই পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৪, ২ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:১৬, ২ নভেম্বর ২০২৬

কাহালুতে রাতের আঁধারে দুই পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কাহালুতে রাতের আঁধারে দুই পুকুরে বিষ প্রয়োগ,  লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

বগুড়ার কাহালুতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে দুই পুকুরের মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পুকুর মালিকের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার কাহালু সদর ইউনিয়নের পাইকপাড়া, তেলিয়ান গ্রামের   মফিজ উদ্দিন,  নামের এক পুকুর মালিকের দুটি পুকুরে রাত ১২টার পর কে বা কারা বিষ প্রয়োগ করে চলে যায়।এ ঘটনায় পুকুর দুটিতে থাকা মাছের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুকুর মালিক। তার দাবি, বিষ প্রয়োগের ফলে আনুমানিক ৫০  লাখ টাকার ক্ষতি হয়েছে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মফিজ উদ্দিন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সঠিক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।