Joy Jugantor | online newspaper

বগুড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রবীণ

সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০:১০, ২ নভেম্বর ২০২৬

সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বগুড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বগুড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশবগুড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক কোষাধ্যক্ষ এবং ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়া দিগন্তের বগুড়া জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদ।এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, "আবুল কালাম আজাদের মতো একজন নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিকের প্রয়াণ বগুড়ার গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি তাঁর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘদিন সমাজ ও দেশের সেবায় নিয়োজিত ছিলেন। তাঁর সততা, কর্মনিষ্ঠা এবং সদালাপী ব্যক্তিসত্তা আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।"নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য প্রার্থনা করেন। একই সাথে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন এই কঠিন সময়ে তাঁর পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।"উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ২টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।