Joy Jugantor | online newspaper

গাবতলীতে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও চারাগাছ বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ১ নভেম্বর ২০২৬

গাবতলীতে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও চারাগাছ বিতরণ

গাবতলীতে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও চারাগাছ বিতরণ

জাতীয় যুব দিবস উপলক্ষে বগুড়ার গাবতলীতে র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন এবং যুব ঋণের চেক ও চারাগাছ বিতরণ করা হয়েছে।আজ  রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হেলাল উদ্দীন।এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান জাকারিয়া মোর্শেদ ইকবাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ।

উপজেলা সমবায় কর্মকর্তা জয়নুল আবেদীন খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার, জনস্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা এবং পৌর মহিলাদলের সভাপতি কানিজ সুলতানা সুরুভি।অনুষ্ঠানে যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাশাপাশি যুব ঋণের চেক ও চারাগাছ বিতরণ করা হয়।