Joy Jugantor | online newspaper

ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৯, ৯ অক্টোবর ২০২৬

ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

ধুনটে হুইলচেয়ার-সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ

বগুড়ার ধুনট চাপড়া গ্রামে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার,নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন এবং বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় লায়ন্স ক্লাব অব ঢাকা শাপলা ও লিও ক্লাব অব ঢাকা শাপলার যৌথ উদ্যোগে এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।লিও ক্লাব অব ঢাকা শাপলার প্রেসিডেন্ট (২০২৬–২৭) লিও তরিকুল ইসলাম নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিও ডিস্ট্রিক্ট ৩১৫ এ২, বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভাইজার ও লিও ক্লাব অব ঢাকা শাপলার সাবেক প্রেসিডেন্ট লিও জিন্নাহুর রহমান রাকিব।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল হালিম, লিও ক্লাব অব ঢাকা শাপলার জয়েন্ট সেক্রেটারি লিও আব্দুল কাইয়ুম আকাশ, ক্লাবের সদস্য লিও মাসুদ রানাসহ অন্যরা।অনুষ্ঠানে অসহায়, শারীরিক প্রতিবন্ধী ও অসুস্থ বয়স্ক ব্যক্তিদের জন্য হুইলচেয়ার এবং নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষচারা বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়।