Joy Jugantor | online newspaper

বগুড়ার শেখেরকোলায় ইউনিয়ন বিএনপির আয়োজনে

মাদকমুক্ত ফুটবল টুর্নামেন্টের ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত 

বগুড়া সদর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৮, ৯ অক্টোবর ২০২৬

মাদকমুক্ত ফুটবল টুর্নামেন্টের ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত 

বগুড়ার শেখেরকোলায় ইউনিয়ন বিএনপির আয়োজনে

বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে শেখেরকোলা ইউনিয়ন বিএনপি আয়োজিত "মাদকমুক্ত" সমাজ গঠনের লক্ষ্যে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই শ্লোগান বাস্তবায়ন করতে, শুক্রবার (০৯ অক্টোবর) বিকালে ভান্ডারপাইকা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট, ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম মৃধা রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির বৃক্ষরোপণ বিষয়য়ক সম্পাদক,  সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, লাহিড়ী পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার মোঃ আপেল মাহমুদ।বিশেষ অতিথি ছিলেন, শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (প্যানেল) মোবারক আলী।

শুভেচ্ছান্তেঃ শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রকিব।অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান দুলাল।এ সময় উপস্থিতি ছিলেন, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল লতিফ, এনামুল হক বাবলু, হাবিবুর রহমান নুহু, আব্দুর রহিম, মুকুল প্রামানিক, রানা মিয়া, শাহীন আলম, ইলিয়াস আলী, শাহ আলম, জেলা ছাত্র নেতা রুহুল আমীন,সদর উপজেলা যুবদল নেতা  সামছুল আলম,রবিন তালুকদার।

 এনামুল হক নাসিম, মাসুদ রানা, নাজিম উদ্দীন,আলী হোসেন, সুমন, জিয়াউর রহমান, শাবলু, আশরাফুল ইসলাম, আল-আমীন, গোলাম রব্বানী, ইউপি সদস্য আজিজার রহমান, বাদল,বাদশা মিয়া, ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও ফুটবলপ্রেমী দর্শক।ম্যাচ রেফারি রুস্তম আলী তাকে সহযোগিতা করেন জুয়েল শেখ ও জিন্নাতুন ইসলাম। খেলার  ধারা বর্ণনা করেন ক্রীড়া ধারাভাষ্যকার মাসুদ রানা।